প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২১ সালের মধ্যে বিদ্যুতবিহীন প্রতিটি গ্রামসহ সারা দেশে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হবে। আর এজন্য সরকার ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এ কথা বলেন। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন বেলা ১১টা ২০ মিনিটে শুরু হয়।বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে এ খাতের সার্বিক ও সুষম উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি ২০১৬ সালের মধ্যে তরল জ্বালানি, কয়লা, ডুয়েল ফুয়েল ওনবায়নযোগ্য শক্তি ব্যবহার করে ১৫ হাজার মেগাওয়াটনতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।