২১ আগস্ট ও ১০ ট্রাক অস্ত্র মামলায় তারেককে জড়ানোর ষড়যন্ত্র হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক শফিকুল্লাহ ও পুলিশের বিশেষ শাখার (এসবি) আবদুল কাহার আখন্দ এই অপকর্মের সঙ্গে লিপ্ত রয়েছেন।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সরকার এই কাজ করছে। কেননা বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের নামে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার কোনোটির সত্যতা এখন পর্যন্ত প্রমাণ করা যায়নি। সরকার এখন মরিয়া হয়ে তাই এই দুটি মামলায় তারেককে জড়ানোর চেষ্টা করছে। এ কারণে অভিযোগপত্র দিতে অহেতুক বিলম্ব করা হচ্ছে। বিচার বিভাগে নির্লজ্জ দলীয়করণ ও প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের সমালোচনা করে মির্জা ফখরুল দাবি করেন, এই জঘন্য কাজের প্রতিবাদ করতেই বিচারপতি শাহ আবু নঈম মোমিনুর রহমান পদত্যাগ করেছেন।