২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগ গঠন ২৯ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়েছে। ২৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূরউদ্দিন এই দিন ধার্য করেন। ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ হয়। গত ২৯ আগস্ট একই আদালতে এ মামলার আসামি তারেক রহমানের পক্ষে আইনজীবী নিয়োগের জন্য আবেদন করা হয়। আজ এ বিষয়ে শুনানি শেষে ২৯ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য করা হয়।