২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপিকে জড়ানোর চেষ্টা চলছে: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকতর তদন্তের নামে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় বিএনপি নেতাদের নতুন করে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে সরকার বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসেরও ষড়যন্ত্র করছে।আজ শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা বলেন। হাইকোর্টের আদেশ অমান্য করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে আটক রাখার প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়।উচ্চ আদালত মির্জা আব্বাসকে সব মামলায় জামিন দিলেও আজ নতুন একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় যেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে, তা থেকে শুধু ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অব্যাহতি দেওয়া হচ্ছে।সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন।