২১ আগস্ট গ্রেনেড হামলা: ওসি রফিককে জিজ্ঞাসাবাদে আদালতের অনুমতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আদালত সিআইডিকে মতিঝিল থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ওরফে ওসি রফিককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. নজরুল ইসলাম এ অনুমতি দেন।গতকাল সোমবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে ওসি রফিককে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ২০০৪ সালে গ্রেনেড হামলার সময় ওসি রফিক মতিঝিল থানার দায়িত্বে ছিলেন। হামলার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে আজ আদালত তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।ওসি রফিক বর্তমানে কলেজছাত্র মোমেন হত্যা মামলায় কারাগারে আটক।