২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসম্পৃক্ততা না থাকার কারণেই বিএনপি তাদের আন্দোলন থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ সকালে আইভি রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।আওয়ামী লীগের এই নেতা বলেন, জনমত সৃষ্টির জন্য সাম্প্রতিক সময়ে তাঁরা (বিএনপি) যে চেষ্টা চালাচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, তাতেই প্রমাণিত হয় দেশের সাধারণ জনগণ তাঁদের আন্দোলনের সঙ্গে নেই।এক প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, যাঁরা হত্যার মাধ্যমে ক্ষমতায় এসেছেন, তাঁরা মিথ্যাচার ছাড়া আর কী করবেন। ওই সময়ের (২০০৪ সাল) ডিজিএফআইপ্রধানের জবানবন্দি প্রদানের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে, ওই হামলায় খালেদা জিয়া জড়িত ছিলেন। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যসহ সর্বোচ্চ মহল জড়িত ছিল। তাঁরাই এই গ্রেনেড হামলার নীলনকশা প্রণয়ন করেছিলেন। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার তদন্ত চলছে। দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগর এই যুগ্ম সাধারণ সম্পাদক। বাসস।