২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতরা অবশ্যই শাস্তি ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার পুনঃতদন্ত কাজ চলছে। খুব শিগগিরই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করবেন। তখনই প্রকৃত দোষীরা বেরিয়ে আসবে। আদালত যদি দোষীদের শাস্তি দেন তাহলে তাদেরকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আইভি রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বাংলাদেশ মহিলা সমিতি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাহারা খাতুন আরও বলেন, এ মামলাটি যারা ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে জজ মিয়ার নাটক সাজিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা অবশ্যই তাঁদেরকেও খুঁজে বের করবেন। ১৫ আগস্ট সম্পর্কে তিনি বলেন, পাঁচ ঘাতকের ফাঁসির মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হয়েছে। এখনো ছয় আসামি বিদেশে পালিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে বাংলার মাটিতে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে।স্মরণসভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী সিতারা আহসান উল্লাহ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন মমতাজ বেগম, আইভি রহমানের মেয়ে বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক তানিয়া বখত, সাংসদ শাহিদা তারেক, এসিড সার্ভাইভাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের সদস্য সামন্তলাল সেন ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেদা খানম উপস্থিত ছিলেন।মহিলা সমিতি কার্যালয়ের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।