২১ আগস্ট গ্রেনেড: অভিযোগ গঠনের শুনানি ২ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ নতুন ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আবারও পিছিয়েছে। আগামী ২ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ তারিখ নির্ধারণ করেন। এর আগে ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনে শুনানির জন্য তারিখ ধার্য ছিল। ওই দিনও আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ শুনানির তারিখ ধার্য করেছিলেন।গত ৩ জুলাই তারেক রহমান, হারিছ চৌধুরী, লুত্ফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনকে নতুন আসামি করে সিআইডি সম্পূরক অভিযোগপত্র দেয়।২০০৮ সালের ১১ জুন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে এই মামলায় প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। উভয় অভিযোগপত্র মিলে এখন আসামি ৫২ জন। এর মধ্যে ৩১ জন কারাগারে, দুজন জামিনে এবং ১৯ জন পলাতক।