২১ আগস্ট: জঙ্গি নেতা আবদুর রউফ ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত দুটি মামলায় জঙ্গি নেতা মাওলানা আবদুর রউফকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। আজ বুধবার তাঁকে মহানগর হাকিম এ বি এম আল মাসুদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। আদালত পাঁচ দিন মঞ্জুর করেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে তত্কালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়। এতে আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী নিহত এবং কয়েক শ আহত হয়। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা হয়।