২১ আগস্ট: তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ সেপ্টেম্বর
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুরুদ্দিন এ দিন ধার্য করেন।গত ৯ সেপ্টেম্বর মহানগর আদালত থেকে মামলার নথিপত্র দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আজ নথি গ্রহণ করে বিচারক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।জজকোর্ট এলাকায় বিএনপিপন্থী আইনজীবীদের হাতাহাতিঢাকা জজকোর্ট এলাকায় আজ বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম প্রত্যাহারের দাবিতে আহ্বান করা মানববন্ধনে বেলা ১১টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, তারেক রহমানের মামলার শুনানি উপলক্ষে বিএনপিপন্থী অনেক আইনজীবী ঢাকা জজকোর্ট এলাকায় জড়ো হন। তারেককে ‘অন্যায়ভাবে’ এই মামলায় জড়ানো হয়েছে অভিযোগ এনে তাঁরা মানববন্ধনের আয়োজন করে। কিন্তু সেখানেই ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ও বিএনপি নেতা আইনজীবী সানাউল্লাহ মিয়ার সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে।