২১ আগস্ট: রেজ্জাকুল ও রহিম ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক রেজ্জাকুল হায়দার ও এম আবদুল রহিমকে চার দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।সিআইডি এই দুজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম শাহরিয়ার মোহাম্মদ হান্নান আজ সোমবার চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।আসামি পক্ষে রিমান্ড আবেদন বাতিলের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় গ্রেপ্তার এ দুজনকে ১৩ এপ্রিল এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।