২১ আগস্টের হামলায় সরকারের কেউ থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন যাঁরা সরকারদলীয়, তাঁদের মধ্যে কেউ ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত থাকতে পারেন বলে মনে করে বিএনপি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন। বিএনপির এই নেতা অভিযোগ করেন, ওই সময়কার চারদলীয় জোট সরকারকে বেকায়দায় ফেলতে এখনকার সরকারদলীয়রা কোনো সহযোগিতা করেনি। এটি সম্পূর্ণ ইচ্ছাকৃত।এ মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে যা বলা হচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আওয়ামী লীগ তা করছে প্রতিহিংসাপরায়ণ হয়ে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ চারদলীয় জোট নেতাদের নামে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তা মিথ্যা। এর আগে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির বলেছিলেন, তাঁদের সরকারের সময় এ মামলার তদন্তে জজ মিয়াকে হামলাকারী হিসেবে অভিযুক্ত করার বিষয়টি সঠিক ছিল।