২১ এপ্রিল বিভাগীয় শহরে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম হওয়া বিএনপির নেতা ইলিয়াস আলীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ২১ এপ্রিল সারা দেশে বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। একই দাবিতে ২০ এপ্রিল প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হবে।আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান এ কর্মসূচির ঘোষণা করেন।আজ ১৭ এপ্রিল ইলিয়াস আলী গুম হওয়ার এক বছর পূর্ণ হলো।সংবাদ ব্রিফিংয়ে শামসুজ্জামান বলেন, ইলিয়াস আলী সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। সরকার ইলিয়াস আলীকে পথের কাঁটা মনে করে গুম করেছে। তিনি অভিযোগ করেন, বিএনপি ও ১৮-দলীয় জোটের শীর্ষ নেতাদের উদ্ভট ও সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে তাঁদের জামিন নামঞ্জুর করে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হচ্ছে। রিমান্ডের নামে তাঁদের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে এ সরকার নিজেদের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নীলনকশা বাস্তবায়ন করতে চাইছে।