২১ এপ্রিল রাজশাহী ও রংপুর বিভাগে বিএনপির হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও রংপুর বিভাগে ২১ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে এ হরতাল ডাকা হয়।আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান হরতালের এই ঘোষণা দেন। এ ছাড়া, ২০ এপ্রিল শনিবার দুই বিভাগের সব জেলা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করে রীতিমতো দেশবাসীর সঙ্গে জুলুম শুরু করেছে। বাকশালী কায়দায় বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের অধিকাংশের বাড়ি রাজশাহী ও রংপুর বিভাগে হওয়ায় এ দুই বিভাগে হরতাল ডাকা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলন থেকে দৈনিক ‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকাটি প্রকাশের অনুমতি, সরকারের বিভিন্ন দুর্নীতির বিচার, বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দেওয়ার দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, আসাদুল হাবিব, জয়পুরহাট সদর আসনের সাংসদ মোতাহার আলী প্রধান, সাবেক সাংসদ আজিজুর রহমান, খালেক চৌধুরী, রীনা পারভীনসহ দুই বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।