২১ নভেম্বর তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ নভেম্বর রাশিয়া, বেলজিয়াম ও জাপান সফর করতে পারেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, প্রধানমন্ত্রী সর্বপ্রথম মস্কো সফরে যাবেন। সেখানে কয়েকটি চুক্তিতে তাঁর স্বাক্ষর করার কথা রয়েছে। এরপর তিনি বেলজিয়াম যাবেন। প্রধানমন্ত্রী বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ও বেলজিয়াম সরকারের সঙ্গে এক আনুষ্ঠানিক আলোচনা সভায় মিলিত হবেন। তিনি সব শেষে জাপান সফর করবেন। জাপান সফর শেষে আগামী ২ ডিসেম্বর ঢাকায় ফিরতে পারেন। ইউএনবি।