২১ ফেব্রুয়ারি তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচ ছাত্র সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ ফেব্রুয়ারি উপাচার্যের বাসভবনের সামনে এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর কার্যালয়ে অনুষ্ঠেয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান। এ ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল।সাময়িক বহিষ্কৃত ছাত্ররা হলেন আশিকুল ইসলাম (প্রথম বর্ষ, মার্কেটিং বিভাগ), আপেল মাহমুদ (প্রথম বর্ষ, ইসলামিক স্টাডিজ বিভাগ), শামস-ই-নোমান (প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), মুর্শেদুল ইসলাম (প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টার, সমাজবিজ্ঞান বিভাগ) ও আকরামুল হক লিটন (দ্বিতীয় বর্ষ, চতুর্থ সেমিস্টার, লোকপ্রশাসন বিভাগ)।এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।