২১ সাংসদের টেলিফোন বিল বকেয়া ৩৮ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের মোট ২১ জন সাংসদের কাছে টেলিফোন বিল বাবদ ৩৮ লাখ ছয় হাজার ৩২৩ টাকা বিল অনাদায়ী রয়েছে। এই ২১ জনের মধ্যে নবম সংসদের হুইপ আ স ম ফিরোজ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলীও রয়েছেন।এর আগে আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।আ স ম ফিরোজের কাছে এক লাখ ৮৯ হাজার ৬৪৪ টাকা এবং রহমত আলীর কাছে তিন হাজার ৪১১ টাকা পাবে। ওই সাংসদদের মধ্যে সপ্তম সংসদের ১২ জন এবং অষ্টম সংসদের নয়জন সদস্য রয়েছেন।সর্বোচ্চ নয় লাখ এক হাজার ৮৫ টাকা বকেয়া রয়েছে সপ্তম ও অষ্টম সংসদে রাজশাহী-৪ আসনে বিএনপির সাংসদ নাদিম মোস্তফার কাছে। সপ্তম সংসদে তাঁর কাছে পাওনা ছিল তিন লাখ ৯৭ হাজার ৪৭০ টাকা এবং অষ্টম সংসদে তাঁর কাছে পাওনা পাঁচ লাখ তিন হাজার ৬১৫ টাকা। অষ্টম সংসদে নওগাঁ-২ আসনে বিএনপির সাংসদ মো. সামসুজ্জোহা খানের কাছে পাওনা সাত লাখ সাত হাজার ৬২ টাকা। তৃতীয় অবস্থানে অষ্টম সংসদের হুইপ ও খুলনা-৩ আসনে বিএনপির মো. আশরাফ হোসেন। তাঁর কাছে পাওনা চার লাখ সাত হাজার ৩৩৭ টাকা।সপ্তম সংসদের ১২ সাংসদের কাছে পাওনা রয়েছে ১৮ লাখ পাঁচ হাজার ৯১৩ টাকা এবং অষ্টম সংসদে নয় সাংসদের কাছে ২০ লাখ ৪১০ টাকা।এ ছাড়া সপ্তম সংসদে ফেনী-২ আসনের জয়নাল হাজারীর কাছে এক লাখ ৯৭ হাজার ৭৪২ টাকা, পাবনা-৩ আসনের মো. ওয়াজিউদ্দিন খানের কাছে এক লাখ সাত হাজার ১৯ টাকা, নীলফামারী-২ আসনের আহসান আহমেদের কাছে এক লাখ ৭৮ হাজার ২৪ টাকা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ পান্না কায়সারের কাছে এক লাখ ৭৬ হাজার ৪৯৫ টাকা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খালেদা খানমের কাছে চার হাজার ৭৪৮ টাকা, কিশোরগঞ্জ-৪ আসনের মিজানুল হকের কাছে তিন লাখ তিন হাজার ৫৫১ টাকা, বরিশাল-৬ আসনের সৈয়দ মাসুদ রেজার কাছে এক লাখ ৮৯ হাজার ৬৪৪ টাকা, লক্ষ্মীপুর-৩ আসনের খায়রুল এনামের ৬৯ হাজার ৯৫২ টাকা, ঢাকা-১৩ আসনের জিয়াউর রহমান খানের কাছে ১০ হাজার ৬ টাকা ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম ফরিদা রউফের কাছে ২৪ হাজার ৫৯১ টাকা।অষ্টম সংসদে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রোজী কবিরের কাছে ১৩ হাজার ৬৫৮ টাকা, কুড়িগ্রাম-৪ আসনের গোলাম হাবিব দুলালের কাছে ৩১ হাজার ২৭৪ টাকা, যশোর-১ আসনের মো. আলী কদরের কাছে এক লাখ ৮৬ হাজার ৫৮৭ টাকা, কুষ্টিয়া-২ আসনের শহীদুল ইসলামের কাছে ৮৩৮ টাকা এবং চুয়াডাঙ্গা-১ আসনের শহীদুল ইসলাম বিশ্বাসের কাছে এক লাখ ৪৬ হাজার ৬২৮ টাকা।