২১ সেপ্টেম্বর থেকে অনলাইনে বুয়েটের ভর্তি ফরম
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি ফরম আগামী ২১ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে। ফরম সংগ্রহের সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) ফরম পাওয়া যাবে। ভর্তি কমিটি আজ এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ক’ বিভাগে রয়েছে প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগসমূহ।আর ‘খ’ বিভাগে প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগসমূহ। ‘ক’ বিভাগের ফরমের দাম ৬০০ টাকা। আর ‘খ’ বিভাগের ফরমের দাম ৭০০টাকা।৩০ অক্টোবর সকাল নয়টায় ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আসনসংখ্যা ৯৬৫।পরীক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা হলো পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন ও ইংরেজি এই চারটি বিষয়ে জিপিএ ১৯ থাকতে হবে।