২১ সেপ্টেম্বর সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।ওই দিন জামায়াতের শীর্ষ স্থানীয় পাঁচজন নেতার করা পৃথক আটটি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ওই পাঁচজন নেতা হলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী।আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শুনানির এই ক্ষণ নির্ধারণ করেন।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, দুইপক্ষের আইনজীবীর উপস্থিতিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ অন্য সদস্যরা ২১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ওই দিন সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। ট্রাইব্যুনাল চেয়ারম্যানের কক্ষে সবার উপস্থিতিতে এই আদেশ দেওয়া হয় বলে রেজিস্ট্রার জানান।