২২ এপ্রিল থেকে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দফা দাবি পূরণের জন্য ২১ এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তা না হলে ২২ এপ্রিল থেকে তাঁরা ধর্মঘটে যাবে।আজ শনিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন। পরিষদের পক্ষে আহ্বায়ক নাজমুল হক এ সব প্রসঙ্গ তুলে ধরেন। সংবাদ সম্মেলন জানানো হয়, তাঁরা দীর্ঘদিন ধরে তেল বিক্রির কমিশন বাড়ানো, তেলের ডিপোগুলোতে টার্মিনাল সম্প্রসারণ, ট্যাংক-লরির ভাড়া বাড়ানো ও লরিচালকদের দুর্ঘটনা বিমা চালুর দাবি জানিয়ে আসছিলেন। এসব দাবিতে তাঁরা চারবার ধর্মঘটও করেন। প্রতিবারই আশ্বাস পেয়ে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। কিন্তু সরকার তাঁদের দাবি পূরণে কোনো উদ্যোগই নেয়নি। সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের এই চার দফা দাবি পূরণে আগামী ২১ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়। তা না হলে ২২ এপ্রিল ভোর ছয়টা থেকে থেকে তাঁরা ধর্মঘট শুরু করবেন।