২২ জানুয়ারি উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের সদস্যরা আগামী বছরের ২২ জানুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন। উপজেলা পরিষদ কার্যকর করাসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ রোববার রাজধানীর প্রেসক্লাবের সামনে পরিষদের আয়োজনে মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও ঐক্য পরিষদের সভাপতি মহিবুর রহমান। তিনি বলেন, ওই দিন রাজধানীর মুক্তাঙ্গনে অনশন কর্মসূচি পালন করা হবে।ঐক্য পরিষদের সভাপতি আরও বলেন, সরকার পতন বা অন্য কোনো উদ্দেশ্যে তাঁরা এ আন্দোলন করছেন না। উপজেলা পরিষদ কার্যকর করার জন্য তাঁদের এ আন্দোলন।প্রসঙ্গত, ঐক্য পরিষদের মূল দাবিগুলোর মধ্যে আছে স্থানীয় সরকার শক্তিশালী করা, উপজেলা আইন ২০০৯ লঙ্ঘন করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে যেসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার, উপজেলা আইনের ২৪ ধারা অনুযায়ী ১০টি মন্ত্রণালয়ের ১৩টি দপ্তর হস্তান্তরের লক্ষ্যে জারি করা প্রজ্ঞাপন সংশোধন, বিদ্যমান আইনে পরিষদের উপদেষ্টাসংক্রান্ত ১ ও ২ ধারা সম্পূর্ণ বাতিল করা, উপজেলার সব দপ্তর অবিলম্বে উপজেলা পরিষদের অধীনে হস্তান্তর করা ইত্যাদি।