২২ সেপ্টেম্বর ঢাকায় প্রাইভেটকারমুক্ত দিবস পালনের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে যানজট কমাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে সিটিজেন রাইট মুভমেন্ট। সংগঠনটি এ দাবিতে ২২ সেপ্টেম্বর ঢাকায় প্রাইভেটকারমুক্ত দিবস পালনের ঘোষণা দিয়েছে।জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে সিটিজেন রাইট মুভমেন্ট এ দাবি ও কর্মসূচি ঘোষণা করে।সংবাদ সম্মেলনে প্রাইভেটকার নিয়ন্ত্রণে আমদানি কর বৃদ্ধি, একদিন জোড়া সংখ্যা এবং অন্যদিনে বিজোড় সংখ্যার প্রাইভেটকার চলাচল, ব্যস্ততম এলাকায় প্রাইভেটকার চলাচলে কানেকশন চার্জ আদায়, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে প্রাইভেটকারের পরিবর্তে উন্নত গণপরিবহন ব্যবস্থার প্রবর্তন এবং প্রাইভেটকারে সিএনজি-সুবিধা বাতিলের দাবি জানায় সংগঠনটি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব তুষার রেহমান। আরও বক্তব্য দেন সভাপতি মো. ইমামুল হক।