২২৯ কিলোমিটার দূরে চিঠি গেছে ৩১ বছর পর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২৯ কিলোমিটার দূরের শহরে একটি চিঠি যেতে সময় লেগেছে ৩১ বছর। ঘটনাটি ভারতের গুজরাট রাজ্যের। গুজরাটের আনন্দ থেকে চিঠিটি পাঠানো হয়েছিল নবসারি শহরের চিকিত্সক অশোক শ্রফের কাছে। আনন্দ থেকে নবসারির দূরত্ব ২২৯ কিলোমিটার।গত বৃহস্পতিবার চিঠিটি চিকিত্সক শ্রফের হাতে পৌঁছায়। এতে দারুণ আনন্দিত তিনি। শ্রফ বলেন, চিঠিটি তাঁর চিকিত্সক বন্ধু শ্যাম কুমারের লেখা। ১৯৮২ সালের ১ জানুয়ারি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছিল এটি। তিনি বলেন, ‘এটা আমার কাছে এক ঐতিহাসিক দলিল। এটা পেয়ে আমি ডাক বিভাগের কাছে কৃতজ্ঞ।’শ্রফ জানান, বন্ধুর দেওয়া চিঠি পেতে পিয়নকে ১০ রুপি বাড়তি ডাকমাসুল দিতে হয়েছে তাঁকে।