২৩ জুলাই সারা দেশে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ২৩ জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে। আজ দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, সংশোধিত সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনস্থাপন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, জিনিসপত্রের দাম কমিয়ে দুর্ভোগ লাঘব, দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবি ও বিরোধী চিফ হুইপের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান, এ টি এম মাছুম, তাসনীম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।