২৩ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।এর আগে রাষ্ট্রপক্ষের ২২তম ও শেষ সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তা নূর হোসেনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী আবদুস শুকুর খানের কাছে ট্রাইব্যুনাল জানতে চান তিনি আসামিপক্ষের সাক্ষী হাজির করতে পারবেন কি না। জবাবে আবদুস শুকুর জানান, তিনি কোনো সাক্ষী জোগাড় করতে পারেননি। পরে ট্রাইব্যুনাল আদেশের মাধ্যমে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণা করা হবে।