প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বৈধ ও লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ নিকটস্থ থানায় ২৩ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। ৩ নভেম্বর পর্যন্ত এসব অস্ত্র থানায় জমা থাকবে।আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুত্ফর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।