২৩ দালালকে ছয় মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা লোকজনকে হয়রানি ও প্রতারণার অভিযোগে ২৩ জন দালালের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-২ এর একটি দল আগারগাঁও এলাকা থেকে বেশ কয়েকজন দালালকে আটক করে। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।