২৩ বছর পর টিভি নাটকে অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৯ সালে বিটিভির নাটকে শেষ অভিনয় করেছিলেন নায়লা আজাদ নূপুর। এরপর তিনি চলে যান যুক্তরাষ্ট্রে। অভিনয় করেছেন হলিউডের ছবিতে এবং সেখানকার টিভি সিরিজে। বছর খানেক হলো দেশে ফিরেছেন। নানা কাজ করছেন। তারই ফাঁকে টিভি নাটকে অভিনয় করলেন। একটি ধারাবাহিক, অন্যটি এক ঘণ্টার। দুটিই লিখেছেন ও পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। ধারাবাহিকটির নাম জাদুর শহর আর এক ঘণ্টারটি হিমগিরিতে ঝরা পালক। ২৩ বছর পর বাংলাদেশের টিভি নাটকে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে নূপুর বললেন, ‘মানুষ যা চায়, তা-ই হচ্ছে। পুরো চিত্রটাই বদলে গেছে। আমি বলব, অন্য কিছু হয়ে গেছে। আতিক আমার ভালো বন্ধু। ওর কাজের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। তাই ওর অনুরোধ ফেলতে পারিনি।’জাদুর শহর ধারাবাহিকে নিজের চরিত্র নিয়ে নূপুর বললেন, ‘এ ধরনের চরিত্র সচরাচর দেখা যায় না। একটু রহস্যময়। নাটকেও তার ব্যাপারে খুব বেশি জানা যায় না। এর বেশি কিছু বলতে চাচ্ছি না, একটু চমক হয়েই থাক না।’নূরুল আলম আতিক জানান, জাদুর শহর নাটকটি হবে ৭৮ পর্বের। নতুন একটি বেসরকারি টিভি চ্যানেলের জন্য তৈরি হচ্ছে।নূপুর জানান, এরই মধ্যে তিনি একটি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন। নাম মুক্তধারা। নাটকটি মঞ্চে এনেছে থিয়েটার বেইলি রোড। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে নাটকটি মঞ্চে আনা হয়েছে।