২৩ বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের হেবেই প্রদেশের কৃষক ওয়াং তিয়াংকিং দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছিলেন। সম্প্রতি হাসপাতালে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা তাঁর মাথায় দুই সেন্টিমিটার লম্বা একটি বুলেট দেখতে পান। ওয়াং জানান, ২৩ বছর আগে ১৯৮৮ সালে তিনি মাথায় প্রচণ্ড আঘাত অনুভব করেন। হাসপাতালে ভর্তি হলে তাঁকে ব্যথানাশক ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এর পর থেকে তিনি স্নায়ুরোগে ভুগছিলেন। সম্প্রতি বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যান। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে মাথা থেকে সেই বুলেটটি বের করেন। চিকিৎসকেরা জানান, মস্তিষ্কের প্রধান শিরায় আঘাত না পাওয়ায় ওয়াং বেঁচে আছেন। টেলিগ্রাফ