২৩ মার্চে ‘মুক্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুদানের চলচ্চিত্র মুক্তি রুপালি পর্দায় দেখা যাবে আগামী ২৩ মার্চ। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির নির্মাতা পি এ কাজল। ছবিটি বর্তমানে সেন্সর বোর্ডে রয়েছে ছাড়পত্রের অপেক্ষায়। আগামী দু-তিন দিনের মধ্যেই এ ছবির ছাড়পত্র পাওয়া যাবে বলে জানিয়েছেন পি এ কাজল।মুক্তিযুদ্ধ ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ছবির গল্প তৈরি করা হয়েছে। পরিচালক বললেন, ছবির মূল কথা হলো, এ দেশের প্রতিটি শিশুই এক-একটি প্রদীপ। এরা যেদিন জ্বলে উঠবে, সেদিনই বিশ্বের কাছে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে মর্যাদা লাভ করবে।ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিতি, সোহেল রানা, হেলাল খানসহ আরও অনেকে।