২৩০ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব মালয়েশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে ২৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া।আজ শুক্রবার বিকেলে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভেলু এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সামি ভেলু জানান, গত ২১ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে স্বাক্ষর হওয়া কার্যবিবরণী অনুযায়ী, মালয়েশিয়া শুধু মূল সেতু ও নদীশাসনে ২৩০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে দরকষাকষি করে একমত হওয়া গেছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার বাংলাদেশ সরকারের ওপর।কার্যবিবরণী অনুযায়ী, সেতু নির্মাণ হবে তিন বছরে। নির্মাণের ২৬ বছর পরে বাংলাদেশ সরকারের কাছে সেতু হস্তান্তর করা হবে। এই সময় সেতু থেকে সরকার-নির্ধারিত টোল আদায় করে বিনিয়োগ তুলে নেবে মালয়েশিয়া।মালয়েশিয়ার বিনিয়োগ প্রস্তাবে বলা হয়েছে, এই ২৬ বছরে টোল আদায় করে ৮৩০ কোটি মার্কিন ডলার আয় করা হবে। খরচ বাদে নিট আয় হবে ৭৩৯ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ সরকার পাবে ২১৯ কোটি মার্কিন ডলার। আর মালয়েশিয়া পাবে ৫২০ কোটি মার্কিন ডলার।