২৪ ইউনিয়নে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জেলার ২৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ বুধবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।পটুয়াখালী জেলার দশমিনা, পিরোজপুরের কাউখালী, বাগেরহাটের চিতলমারী ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি।