২৪ ও ২৫ অক্টোবর ৪৪৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সদর দপ্তরের সব পরিদপ্তর ও রাইফেলস স্পোর্টস বোর্ডের ৩৩৭ জনের বিরুদ্ধে আগামী ২৪ অক্টোবর এবং রেকর্ড শাখার ১১১ জনের বিরুদ্ধে আগামী ২৫ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার পিলখানার দরবার হলে স্থাপিত পৃথক দুই আদালত এ তারিখ ধার্য করেন।আজ সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত। দুটি আদালতেই সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। আদালতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ নুরুল আলম ও মেজর মো. আলী মুস্তাঈন খান। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ।৪ আগস্ট দুই দফায় অভিযোগ গ্রহণের শুনানি শেষে আদালত সব আসামিকে আজ ১০ আগস্ট আদালতে হাজির করার আদেশ দেন।পরিদপ্তরের মধ্যে আছে মহাপরিচালকের সচিবালয়, উপমহাপরিচালকের কার্যালয়, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিত্সা পরিদপ্তর এবং সংযুক্ত বিভিন্ন ইউনিট। এতে ৩৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরই মধ্যে আসামিদের ২০২ জন নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। বাকি ১৩৫ জন পিলখানায় কর্মরত আছেন। আদালত তাঁদের গ্রেপ্তারের আদেশ দিয়েছেন।রেকর্ড শাখার আসামির সংখ্যা ১১১ জন। তাঁদের মধ্যে ৪১ জন সিআইডির মামলায় কারাগারে আছেন। বাকি ৭০ জনকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত।