২৪ ও ২৫ জুন আন্তর্জাতিক নজরুল সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শুক্রবার ও শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নজরুল সম্মেলন-২০১১। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন।তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আজ বুধবার তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা জানান। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম এবং কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ জানান, কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক বিদ্রোহী কবিতা রচনার ৯০ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনের মধ্য দিয়ে সারা বিশ্বে নজরুল চর্চা ছড়িয়ে যাবে। তিনি আরও জানান, সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, নজরুল পুরস্কার-২০১০ গবেষণা ও অনুবাদে অধ্যাপক কবীর চৌধুরী এবং সংগীত, সাধক ও স্বরলিপিকারে নীলিমা দাশকে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২৪ জন বিশিষ্ট ব্যক্তি নজরুল পুরস্কার পেয়েছেন।