২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় বোফার আঘাতে বিধ্বস্ত ফিলিপাইনে ২৪ ঘণ্টার বেশি সময় মাটির নিচে চাপা পড়ে থাকার পরও জীবিত রয়েছে এক শিশু। গতকাল সোমবার দেশটির ত্রাণকর্মীরা তাকে উদ্ধার করেছে। শিশুটি এখন চিকিত্সাধীন রয়েছে।রয়টার্সের খবরে বলা হয়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বোফার আঘাতে এ পর্যন্ত ৩২৫ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে তিন শতাধিক। ঘূর্ণিঝড়ে দক্ষিণ ফিলিপাইনের বাড়ি-ঘর বিধ্বস্ত হওয়াসহ অনেক এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে প্রায় ৮৭ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছে।