২৪ ঘণ্টাই ব্যস্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এখন ইউনিয়ন পরিষদের নির্বাচনের হাওয়া। পুরোদমে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র পূরণ, ভোটার তালিকা তৈরি ও ফটোকপি করার কাজ। সদরে মোট ১০-১২টি কম্পিউটার ও ফটোস্ট্যাট মেশিনের দোকান রয়েছে। এসব দোকানের কর্মচারীরা প্রায় ২৪ ঘণ্টাই ব্যস্ত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কাজ করাতে ব্যর্থ হয়ে অনেকে ফিরে যাচ্ছেন। কেউ আবার ছুটছেন জেলা শহরের দিকে। কম্পিউটার ও ফটোস্ট্যাট ব্যবসায়ী সেলিম মণ্ডল ও আবদুল জব্বার জানান, এখন তাঁরা ২৪ ঘণ্টাই ব্যস্ত, রাতের ঘুম হারাম করে নির্বাচনের কাজ করতে হচ্ছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি