১০ দিন বিরতির পর সংসদের বৈঠক ফের শুরু
২৪ জেলায় ২৭টি নতুন সরকারি হাসপাতাল স্থাপন করা হবে
দেশের ২৪টি জেলায় ২৭টি নতুন সরকারি হাসপাতাল স্থাপন করা হবে। এর মধ্যে ২০টি ২০ শয্যাবিশিষ্ট এবং সাতটি ৩১ শয্যাবিশিষ্ট। অর্থবরাদ্দ পাওয়ার পর এসব হাসপাতাল স্থাপনের কাজ শুরু হবে। আজ সোমবার জাতীয় সংসদে মনিরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত ২০ শয্যার হাসপাতালের মধ্যে ফেনী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, ঝিনাইদহ, পটুয়াখালী, পাবনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়া, খুলনা, লালমনিরহাট ও মুন্সীগঞ্জে একটি করে এবং বরিশাল, মাগুরা ও শরিয়তপুরে দুটি করে হাসপাতাল স্থাপন করা হবে। আর ৩১ শয্যার হাসপাতাল হবে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, টাঙ্গাইল, সিলেট ও মৌলভীবাজারে একটি করে হাসপাতাল করা হবে।এর আগে ১০ দিন বিরতির পর আজ বিকেল পাঁচটা ১০ মিনিটে সংসদের অধিবেশন আবার শুরু হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আজকের অধিবেশনে দুটি বিল পাস হওয়া ছাড়াও রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হবে।