২৪ বছর পর বিদেশ সফরে সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২৪ বছর পর বিদেশ সফরের উদ্দেশে মিয়ানমার ছেড়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। মিয়ানমারের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সম্মেলনে যোগ দিতে তাঁর এই থাইল্যান্ড সফর।বিবিসির খবরে বলা হয়, থাইল্যান্ড সফরের লক্ষ্যে চলতি মে মাসে একটি পাসপোর্ট করেন সুচি। গতকাল মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেন তিনি।বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সু চি বলেন, থাইল্যান্ড সফর তাঁর ব্যক্তিগত কাজেরই অংশ। তিনি চার-পাঁচ দিন সেখানে থাকবেন। ওই সময়ের মধ্যে থাইল্যান্ডে থাকা মিয়ানমারের ১৩ হাজার শরণার্থীকে দেখতে শরণার্থী-শিবিরে যাবেন তিনি।জানা গেছে, থাইল্যান্ড সফর শেষ করে জুনে ইউরোপের কয়েকটি দেশে সফরের পরিকল্পনা করছেন সু চি। নরওয়েতে গিয়ে ১৯৯১ সালে পাওয়া নোবেল শান্তি পুরস্কার গ্রহণের ইচ্ছা তাঁর আছে। এরপর যুক্তরাজ্যে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি সুইজারল্যান্ড, ফ্রান্স ও আয়ারল্যান্ডে যাবেন।দীর্ঘ গৃহবন্দীত্ব ও সামরিক জান্তার নিষেধাজ্ঞার কারণে এর আগে সু চির বিদেশযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে মিয়ানমারে সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু পরিবর্তন এসেছে। উপনির্বাচনে জয়ী হয়ে দেশটির পার্লামেন্টেও গেছেন সু চি।