২৪টি ঘর ও ৪টি দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান থানার দক্ষিণ আজমপুরের জামতলা এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এক অগ্নিকাণ্ডে ২৪টি ঘর ও চারটি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল পৌনে ১০টার দিকে ২২৭ দক্ষিণ আজমপুরের একটি বাড়ির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে চারটি বাড়ির ২৪টি ঘর ও পাশের আল আমিন মার্কেটের চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টা ২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।