২৫ আগস্ট খুলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো কাল শনিবার বিকেল চারটায় খুলে দেওয়া হবে। পরের দিন রোববার থেকে শুরু হবে ক্লাস। উপাচার্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আজ বিশ্ববিদ্যালয়ের সিনেটকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সহ-উপাচার্য মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এবং হল প্রশাসন, প্রক্টরিয়াল টিম ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।