২৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর কোর্ট স্টেশনের ৩০০ গজ পশ্চিমে ট্রেনের লাইনচ্যুত হওয়া চারটি বগি উদ্ধার করা হয়েছে এবং রেললাইন ভেঙে উল্টে গিয়ে রেলপথ বন্ধ হয়ে যাওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর ট্রেন চলাচল এখন স্বাভাবিক হয়েছে।আজ রোববার বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রাম ও লাকসাম থেকে আসা দুটি রিলিফ ট্রেনসহ শতাধিক রেলশ্রমিকের চেষ্টায় রেলপথ মেরামতসহ চারটি বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।চাঁদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মোস্তফা জানান, আজ দুপুরে চট্টগ্রাম থেকে সাগরিকা এক্সপ্রেস ট্রেন এ পথ দিয়ে চাঁদপুর স্টেশনে পৌঁছায়। অন্যান্য ট্রেনও আসা-যাওয়া শুরু করেছে।চাঁদপুরের দায়িত্বরত রেল সহকারী প্রকৌশলী আবদুর রশিদ জানান, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে এ জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।গত শনিবার বেলা পৌনে ১১টায় ২৬টি তেলের ট্যাংকার নিয়ে ট্রেনটি চাঁদপুরের পদ্মা ওয়েল কোম্পানির ডিপোতে প্রবেশ করতে গিয়ে পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। এ লাইনচ্যুতির ফলে চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলের রেলযাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়।