২৫ জানুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৫ জানুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। আজ শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।আজ বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৪ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে কাল সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ২৫ জানুয়ারি শুক্রবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। খবর বাসসের।ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।