২৫ জানুয়ারি থেকে সংসদের ১২তম অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে ১২তম অধিবেশন আগামী ২৫ জানুয়ারি, বুধবার বেলা সাড়ে তিনটায় শুরু হচ্ছে। আজ বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদের আগের দুটি অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় আসন্ন অধিবেশনটি দীর্ঘ হতে পারে। এর আগে দশম অধিবেশন চার কার্যদিবস এবং ১১তম অধিবেশন ১৩ কার্যদিবস স্থায়ী হয়েছিল। তার আগে নবম অধিবেশন স্থায়ী হয়েছিল ৩০ কার্যদিবস।প্রধান বিরোধী দল—বিএনপি সর্বশেষ সংসদে যোগ দিয়েছিল অষ্টম অধিবেশনের শেষ কার্যদিবসে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী কোনো সাংসদ ৯০ কার্যদিবসের বেশি সংসদে অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল হবে।