২৫ জানুয়ারি সংসদ টিভির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষণের মাধ্যমে ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এর সম্প্রচার কার্যক্রম ২৫ জানুয়ারি থেকে শুরু হবে। সংসদ অধিবেশন চলাকালীন সমগ্র কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করবে। আর সংসদ অধিবেশন বন্ধ থাকলে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দুই ঘণ্টা সম্প্রচার চলবে।জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ সম্প্রচারের প্রস্তুতিমূলক এক পর্যালোচনা সভায় গতকাল শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ডেপুটি স্পিকার শওকত আলী, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ, হুইপ আ স ম ফিরোজ, হুইপ নূর-ই-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন ও মো. শাহরিয়ার আলম অংশ নেন।সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ টেলিভিশনের সহযোগিতায় প্রাথমিকভাবে সীমিত আকারে এ চ্যানেলের সম্প্র্রচার কার্যক্রম চলবে এবং ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পর পর্যায়ক্রমে অনুষ্ঠানের কার্যক্রম বৃদ্ধি করা হবে। সভায় টেলিভিশনের লোগো, সূচনা-সংগীতসহ প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।আজ রোববার থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার শুরুর সিদ্ধান্ত হয়।সভায় স্বতন্ত্র চ্যানেল হিসেবে ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ সম্প্রচার কার্যক্রম যাতে সফল হয়, সে জন্য সংশ্লি¬ষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।সভায় বাংলাদেশ জাতীয় সংসদের সচিব আশফাক হামিদ, তথ্যসচিব হেদায়েতুলাহ আল মামুন, জাতীয় সংসদের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী, ভীম চরণ রায়, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান এবং বিটিভির মহাপরিচালক মো. আবু জাফর সিদ্দিকীসহ সংশ্লি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।