২৫ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। এটি হবে নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ক্ষমতা বলে রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজ বৃহস্পতিবার এই অধিবেশন আহ্বান করেন। দুই বছর আগে ২০০৮ সালের ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদ যাত্রা শুরু করে।সেই অনুযায়ী ২৫ জানুয়ারি মঙ্গলবার বিকেল তিনটায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। বছর শুরুর অধিবেশনের নিয়ম অনুসারে অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা হবে ধন্যবাদ প্রস্তাব। এ প্রস্তাবের পর সাংসদেরা আলোচনায় অংশ নেবেন।এর আগে গত বছরের ৯ ডিসেম্বর সংসদের সপ্তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনেও প্রধান বিরোধী দল বিএনপি সংসদে যোগ দেয়নি। গত বছরের জুন মাস থেকে বিএনপি, বিজেপি, জামায়াত ও সাংসদেরা অধিবেশনে যোগ দিচ্ছেন না।