২৫ নভেম্বর পবিত্র আশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার ১৪৩৪ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ১৬ নভেম্বর শুক্রবার থেকে আরবি নববর্ষ ১৪৩৪ হিজরি সাল গণনা শুরু হবে। সে হিসাবে ২৫ নভেম্বর রোববার পবিত্র আশুরা উদযাপিত হবে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বাসসের।সভায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসচিব শামীম মোহাম্মদ আফজাল।সভায় প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বজলুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ দিলোয়ার বখত, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।