২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ ফেব্রুয়ারিকে পিলখানা হত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ দিন সারা দেশে বিডিআরের সব স্থাপনায় মিলাদ মাহফিল ও কোরআনখানি হবে। একই সঙ্গে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজকের বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, সচিব, বিডিআরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে পিলখানার ভেতরে একটি স্মৃতিস্তম্ভ করা হবে। এ ছাড়া জাতীয় জাদুঘরের একটি কক্ষে হবে বিডিআরের স্মৃতি জাদুঘর।