২৫ মন্ত্রী-সাংসদসহ চিহ্নিত ২৬ হাজারের নাম প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের ২৫ জন মন্ত্রী, সাংসদসহ মোট ২৬ হাজার ৩৫২ জনকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছে এ ঘটনায় গঠিত জুডিশিয়াল তদন্ত কমিশন।আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।সংবাদ সম্মেলনে সাহারা খাতুন বলেন, তদন্ত কমিশনের সুপারিশ অনুসারে সহিংসতার জন্য মামলা দায়ের করে অপরাধীদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে।তালিকায় প্রকাশিত অভিযুক্ত মন্ত্রী ও সাংসদদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহম্মেদ, সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, মাওলানা আবদুস সোবহান, দেলাওয়ার হোসাইন সাঈদী, সাবেক সাংসদ শহীদুল হক জামাল, ওয়াদুদ ভূঁইয়া, নাদিম মোস্তফা, জামায়াতের নেতা আবদুল্লাহ মো. আবু তাহের, সাবেক সাংসদ জয়নাল আবেদীন, বাগেরহাটের সাবেক সাংসদ এইচ এম সেলিম, ঝিনাইদহের সাবেক সাংসদ শহীদুল ইসলাম, ইলিয়াস আলী, হাফিজ ইব্রাহীম, সালাউদ্দিন আহমেদ, আলমগীর হায়দার, সালেক চৌধুরী, জহির উদ্দিন মো. স্বপন, সাখাওয়াত হোসেন, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাটোরের বিএনপি নেতা একরামুল কবির।