২৫ রোজার মধ্যে পোশাকশ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ রোজার মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের চলতি মাসের বেতনসহ এক মাসের বেতনের সমপরিমাণ ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। আজ রোববার সকালে রাজধানীর তোপখানা রোডে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।বেসরকারি রেডিও এবিসি সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অবিলম্বে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। এ ছাড়া শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়নের অধিকারসহ গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানান তাঁরা।