২৬ ও ২৭ নভেম্বর খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ ও ২৭ নভেম্বর খুলনা অভিমুখে রোডমার্চ করবে বিএনপি। আজ মঙ্গলবার চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ২৬ নভেম্বর পাবনার দাসুরিয়ায় প্রথম পথসভা হবে। এরপর কুষ্টিয়ায় জনসভা শেষে বিকেলে ঝিনাইদহে পথসভা হবে।এ ছাড়া ২৭ নভেম্বর যশোরে প্রথম পথসভা, পরে বাগেরহাটে মাজার জিয়ারত শেষে বিকেলে খুলনায় সার্কিট হাউস মাঠে জনসভার মাধ্যমে শেষ হবে এই রোডমার্চ কর্মসূচি।এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ সব জেলা শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে বিএনপি।